বড়লেখায় চা-শ্রমিকদের বিশেষ ভাতা যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত
Led Bottom Ad

বড়লেখায় চা-শ্রমিকদের বিশেষ ভাতা যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৯/০৪/২০২৬ ০৯:২৭:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা-বাগানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫–২৬ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা-শ্রমিকদের কল্যাণ অনুদান খাতের বিশেষ ভাতার যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দীন আহমেদ মিঠু। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। চা-শ্রমিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাতাভোগীদের তালিকা যাচাই-বাছাই করেন এবং প্রকৃত উপকারভোগীদের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে ভাতা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad