জুড়ীতে ৩৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Led Bottom Ad

জুড়ীতে ৩৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৮/০৪/২০২৬ ১৪:২৫:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার নানা ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আউশ ধানের উৎপাদন বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে নির্ধারিত পরিমাণ উন্নতমানের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার সরবরাহ করা হয়েছে, যা চলতি মৌসুমে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সময়মতো উপকরণ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad