মৌলভীবাজারে তরুণীর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
Led Bottom Ad

মৌলভীবাজারে তরুণীর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৩/০৪/২০২৬ ১৬:২৯:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে এক ব্যাংক কর্মকর্তার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব জানায়, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (৩৫)–কে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার পৌরসভার উত্তর কলিমাবাদ এলাকার বাসিন্দা।


আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভুক্তভোগী এক তরুণী, যিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তের পরিচয় হয়। পরবর্তীতে বিয়ের প্রস্তাব ও পারিবারিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যায়।


অভিযোগ রয়েছে, সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি কৌশলে তরুণীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন এবং পরবর্তীতে তা ব্যবহার করে অর্থ দাবি করেন। দাবি পূরণ না হলে ছবি প্রকাশের হুমকিও দেওয়া হয়।


র‌্যাব আরও জানায়, পরে অভিযুক্ত ব্যক্তি দেশে এসে অন্যত্র বিয়ে করেন। এ ঘটনার পর ভুক্তভোগীর পরিবার প্রতিবাদ করলে পুনরায় হুমকি দেওয়া হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর সম্মানহানিকর ছবি ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।


এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।


র‌্যাব জানায়, মামলার পর তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad