মৌলভীবাজারে ইয়াবাসহ যুবদল নেতা আটক
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবাসহ মাজহারুল ইসলাম তাগাদ (২৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক মাজহারুল ইসলাম তাগাদ পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ জাকারিয়া শিবলু তার পদবি নিশ্চিত করেছেন। তবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা দাবি করেন, জেলা কমিটি ইতোমধ্যে ওই ইউনিয়ন কমিটিকে অবৈধ ঘোষণা করেছে।
এ বিষয়ে জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: