বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত: আহত ২
Led Bottom Ad

বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত: আহত ২

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৩/০৪/২০২৬ ১৩:১২:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসবাজার এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (১২এপ্রিল) এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দাসবাজার এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয় এবং তাঁর সঙ্গে থাকা অপর দুই আরোহী মারাত্মকভাবে আহত হন। নিহত আনোয়ার হোসেন বড়লেখা উপজেলার ইয়াকুবনগর এলাকার নুর উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বিয়ানীবাজার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad