বড়লেখায় আউশ ধানের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
Led Bottom Ad

৬ হাজার ৮শ’ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

বড়লেখায় আউশ ধানের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১১/০৪/২০২৬ ১৫:৫৪:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য  নাসির উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার  গালিব চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনোয়ার হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ।

এ কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ৬ হাজার ৮শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষক ১ বিঘা জমিতে আউশ চাষের জন্য পাচ্ছেন ৫ কেজি উন্নত জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। বিতরণকৃত ধানের জাতগুলোর মধ্যে রয়েছে ব্রি ধান-৪৮, ব্রি ধান-৮৫ এবং ব্রি ধান-৯৮।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি, উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানই মূল লক্ষ্য।

এছাড়াও এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলিতে রূপান্তরের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জনপ্রতি উপকরণ বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৮৪ টাকা ৬৮ পয়সা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad