কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড
Led Bottom Ad

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১১/০৪/২০২৬ ১২:২১:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

প্রশাসন সূত্রে জানা গেছে, ধলাই নদীর রানীবাজার সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন সেখানে আকস্মিক অভিযান চালিয়ে মালিক মিয়াকে আটক করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানের সময় অবৈধ বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি ট্রাকও জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযানের ফলে স্থানীয় বালু খেকো চক্রের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad