জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও কল্যাণ অধ্যাদেশ বিল সংসদে পাস
Led Bottom Ad

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও কল্যাণ অধ্যাদেশ বিল সংসদে পাস

প্রথম ডেস্ক

১১/০৪/২০২৬ ০০:০২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত 'জুলাই যোদ্ধাদের' কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশনে 'জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৬' বিলটি পাসের জন্য উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিলটি উত্থাপনের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তা সদস্যদের ভোটের জন্য দিলে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিলটি উত্থাপনকালে মন্ত্রী জানান, এই আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের পাশাপাশি অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণের বিষয়টিকেও এই বিলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী ও ত্যাগ স্বীকারকারীদের অধিকার ও সম্মান রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার পথ প্রশস্ত হলো। এই পদক্ষেপকে জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad