শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
Led Bottom Ad

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৯/০৪/২০২৬ ২২:৫০:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও অস্থায়ী দোকান বসানোর কারণে সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং শহরে যানজট তীব্র আকার ধারণ করছিল। জনভোগান্তি লাঘবে এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীমঙ্গল পৌরসভা বদ্ধপরিকর। কেউ যেন পুনরায় অবৈধভাবে দখল করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে এবং এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad