বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Led Bottom Ad

বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৯/০৪/২০২৬ ১২:৪৭:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৪ হাজার ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়।


বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি দল পূর্ব গাজিটেকা এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।


অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যান।


এ সময় ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল এবং রাসেলের ব্যবহৃত একটি রেডমি মুঠোফোন জব্দ করে পুলিশ।


বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই সহযোগীকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad