বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
Led Bottom Ad

পরিবারে শোকের মাতম

বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বানিয়াচং

০৯/০৪/২০২৬ ০০:২৪:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো—ওই মহল্লার লিটন মিয়ার ৬ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সী ছেলে জুবায়েল মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে সাদিয়া ও জুবায়েল খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই সঙ্গে দুই সন্তানকে হারিয়ে লিটন মিয়ার পরিবারে এখন চলছে শোকের মাতম; স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। এই মর্মান্তিক ঘটনায় পুরো মাইজের মহল্লা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad