বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জসহ সদর এলাকায় ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখার প্রসিকিউশনে পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখার বিষয়টি ধরা পড়ে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫৩ ধারায় ১টি মামলায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও নির্ধারিত নিয়ম অনুযায়ী সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: