কমলগঞ্জে তিন দিনব্যাপী ‘লাই হারাওবা’ উৎসব মঙ্গলবার শুরু
Led Bottom Ad

কমলগঞ্জে তিন দিনব্যাপী ‘লাই হারাওবা’ উৎসব মঙ্গলবার শুরু

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৬/০৪/২০২৬ ২১:২৯:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-এ তিন দিনব্যাপী ‘লাই হারাওবা’ উৎসব শুরু হচ্ছে ৮ এপ্রিল। উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামে অবস্থিত মণিপুরি কালচারাল কমপ্লেক্স-এ এই উৎসব অনুষ্ঠিত হবে।


সোমবার (৬ এপ্রিল) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ওইমান লানথই। এ সময় আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) ও সদস্য রবি কিরণ সিনহা উপস্থিত ছিলেন।


আয়োজকেরা জানান, এবারের উৎসবে দেশের বিশিষ্ট শিল্পী ও গবেষকদের পাশাপাশি ভারতের মণিপুর থেকেও শিল্পী ও গবেষকরা অংশ নেবেন। তিন দিনের আয়োজনজুড়ে থাকবে ঐতিহ্যবাহী ধর্মীয় আচার-অনুষ্ঠান, লাই হারাওবা নৃত্য, লোকসংগীত এবং মণিপুরি সংস্কৃতির বিভিন্ন উপস্থাপনা।


তাঁরা বলেন, ‘লাই হারাওবা’ শুধু একটি উৎসব নয়; এটি মণিপুরি মৈত সম্প্রদায়ের হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতির ধারক। নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের সঙ্গে পরিচিত করানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।


৮ এপ্রিল শুরু হয়ে উৎসবটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন নির্ধারিত মণ্ডপে ধর্মীয় বিধি অনুসারে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল ধর্ম-বর্ণের সংস্কৃতিপ্রেমী মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad