কুলাউড়ায় বন্ধুর বিয়েতে উপহার ২ লিটার অকটেন
Led Bottom Ad

কুলাউড়ায় বন্ধুর বিয়েতে উপহার ২ লিটার অকটেন

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৬/০৪/২০২৬ ১৮:৫৩:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্যতিক্রমী এক ঘটনার জন্ম হয়েছে। জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে বন্ধুর বিয়েতে ২ লিটার অকটেন উপহার দিয়ে আলোচনায় এসেছেন এক যুবক।


সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। তাঁর বন্ধু মাসুম আহমদ প্রচলিত উপহারের বাইরে গিয়ে অকটেন উপহার দেন।


উপহারদাতা মাসুম আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবহারিক কিছু দেওয়ার চিন্তা থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন।


বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শুরুতে উপহারটি দেখে বিস্মিত হন। পরে বিষয়টি ঘিরে হাস্যরসের সৃষ্টি হয়। অনেকেই এটিকে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে মন্তব্য করেন।


এদিকে ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad