রহমানিয়া টুকা মাদ্রাসায় সংবর্ধনা ও স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণীতে শুক্রবার রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মানবকল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, অসহায় ও আর্তমানবতার সেবা মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি মানুষের ভালোবাসা অর্জনের পথ।
সংবর্ধিত অতিথি ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী, লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেম মাওলানা হেলাল আহমদ খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোয়ার আলী। বিশেষ অতিথি ছিলেন হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ, মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন এবং আনন্দ টেলিভিশনের সিলেট প্রতিনিধি তাহের আহমদ।
অবশেষে আল্লামা আব্দুর রহমান বর্ণীর (রহ.) জীবন ও কর্মকে নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে গ্রন্থটি প্রকাশ করা হবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: