হবিগঞ্জে অর্ধ কোটি টাকার ভারতীয় জিরা ও ফুচকা জব্দ
Led Bottom Ad

বিজিবির অভিযান

হবিগঞ্জে অর্ধ কোটি টাকার ভারতীয় জিরা ও ফুচকা জব্দ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৫/০৪/২০২৬ ১২:০৬:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করেছে। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার ভোরে হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবির একটি দল; এসময় ট্রাকের ভেতরে পাথরের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। অপরদিকে, একই দিন ভোর ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহল দল গাজীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব অবৈধ ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা এবং এগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় এই বিপুল পরিমাণ পণ্য জব্দের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad