‘১৫ বছর প্রকৃত ইতিহাস জানতে দেয়নি ফ্যাসিস্ট সরকার’
Led Bottom Ad

মাধবপুরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

‘১৫ বছর প্রকৃত ইতিহাস জানতে দেয়নি ফ্যাসিস্ট সরকার’

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

০৪/০৪/২০২৬ ১৬:০৭:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সাধারণ মানুষকে জানতে দেয়নি এবং সুকৌশলে ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে ঐতিহাসিক ‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে আয়োজিত বিশাল এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, বর্তমান জেন-জি প্রজন্মসহ পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরা এখন সময়ের দাবি; নিজেকে একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দাবি করে তিনি স্থানীয় তেলিয়াপাড়া স্মৃতিসৌধে একটি পূর্ণাঙ্গ মিউজিয়াম করার দীর্ঘদিনের দাবি পূরণে চা কোম্পানি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের আশ্বাস দেন। এছাড়া ৪ এপ্রিল তেলিয়াপাড়া দিবসকে ‘জাতীয় দিবস’ হিসেবে ঘোষণার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলেও তিনি সভায় উপস্থিত হাজারো জনতাকে আশ্বস্ত করেন।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা সকলে একযোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যথাযথভাবে সংরক্ষণ করে মানুষের অবস্থার প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা ইউনিটের সদস্য সচিব হুমায়ূন কবির এবং এতে হবিগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad