মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
Led Bottom Ad

অপসাংবাদিকতা রোধে সতর্ক থাকার আহ্বান

মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৩/০৪/২০২৬ ২২:২৯:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সিলেট বিভাগের ১৬ জন সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমেদ এবং সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও 'আমার দেশ'-এর সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

বিতরণকৃত ১৬টি চেকের মধ্যে মৌলভীবাজারের ১০ জন, সিলেটের ৫ জন এবং সুনামগঞ্জের ১ জন সাংবাদিককে সরকারি এই আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়; প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বাছির জামাল একে সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য এক ধরণের ভ্রাতৃত্বসুলভ সহযোগিতা হিসেবে উল্লেখ করেন। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন যে, প্রকৃত সাংবাদিকরাই যেন এই সুবিধা পান সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং কোনোভাবেই যেন অপসাংবাদিকরা সরকারি এই সহায়তা হাতিয়ে নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad