বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড
Led Bottom Ad

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৩/০৪/২০২৬ ১৫:৫১:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা সদর এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৭টি মামলায় ৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক নিয়ম অমান্য করার দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া উপস্থিত চালক ও সাধারণ পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে আইন অমান্য করলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। এছাড়া বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদেও তদারকি চালানো হয়, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ জাগিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং জনভোগান্তি লাঘবে বড়লেখা উপজেলা জুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত তদারকির মাধ্যমে বাজার ও সড়কগুলোকে দখলমুক্ত রাখার দাবি জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad