নারী এমপিদের নিয়ে কুৎসিত মন্তব্য, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ প্রকাশ
Led Bottom Ad

নারী এমপিদের নিয়ে কুৎসিত মন্তব্য, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ প্রকাশ

প্রথম ডেস্ক

০২/০৪/২০২৬ ২২:৪৮:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের নারী সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই ঘটনার কঠোর বিচার দাবি করেন। রুমিন ফারহানা একটি ইংরেজি দৈনিকের সংবাদের সূত্র ধরে অভিযোগ করেন, বর্তমান সংসদেরই একজন সদস্য জনসমক্ষে তাঁর এবং আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে অত্যন্ত কদাকার ও কুৎসিত ভাষা ব্যবহার করেছেন, যা সংসদ সদস্য হিসেবে তাঁদের মর্যাদাহানি করেছে।

বক্তব্যের শুরুতেই তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "যে ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি এবং বিষয়টি সংসদের নজরে আনছি।"

রুমিন ফারহানার এই দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কার্যপ্রণালি বিধির উল্লেখ করে জানান যে, সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে সরাসরি পয়েন্ট অব অর্ডার হয় না, তবে এই ইস্যুটিকে কেন্দ্র করে সংসদ অধিবেশনে উপস্থিত অন্য সদস্যদের মধ্যেও ব্যাপক গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়। নারী জনপ্রতিনিধিদের নিয়ে এমন সংবেদনশীল ও মানহানিকর মন্তব্যের বিষয়টি বর্তমানে রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এর সুষ্ঠু প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী সংসদ সদস্যরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad