দেশে গত ২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
Led Bottom Ad

বাড়ছে সংক্রমণ, মোট প্রাণহানি ৪২

দেশে গত ২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

প্রথম ডেস্ক

০২/০৪/২০২৬ ২২:৩৫:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ৬৮৫ জন শিশুর মধ্যে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন চারজনসহ চলতি বছর হামে আক্রান্ত হয়ে অন্তত ৪২ জন শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধুমাত্র মার্চ মাসেই প্রাণ হারিয়েছে ৩২ জন শিশু। বর্তমানে ঢাকা ছাড়াও রাজশাহী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় দ্রুতগতিতে রোগটি ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কের সংক্রমণের (এনসেফালাইটিস) মতো মারাত্মক জটিলতা সৃষ্টির ঝুঁকি থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad