বড়লেখায় ‘রাহিম’স স্পোর্টস সেন্টার’-এর জমকালো উদ্বোধন
Led Bottom Ad

আকর্ষণীয় লাকি কুপনে মোটরসাইকেল জেতার সুযোগ

বড়লেখায় ‘রাহিম’স স্পোর্টস সেন্টার’-এর জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০২/০৪/২০২৬ ১২:১৬:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা-চান্দগ্রাম রোড এলাকায় ক্রীড়াপ্রেমীদের নতুন গন্তব্য হিসেবে যাত্রা শুরু করল ‘রাহিম’স স্পোর্টস সেন্টার’। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন ক্রীড়া সামগ্রী বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর সাইদুল ইসলাম জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মানসম্মত ক্রীড়া সরঞ্জাম হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই স্পোর্টস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনী আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, যার প্রধান কারণ হিসেবে রয়েছে একটি বিশেষ লাকি কুপন ড্র যেখানে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি আকর্ষণীয় মোটরসাইকেল। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য আরও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী যুবক ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, রাহিম’স স্পোর্টস সেন্টারের এই উদ্যোগ বড়লেখার স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন গতির সঞ্চার করবে এবং তরুণ সমাজকে মাঠমুখী করতে সহায়ক ভূমিকা পালন করবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad