হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ আলী মুকিব। তিনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, সৌদি আরব বিএনপির আহ্বায়ক এবং মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের কথা জানানো হয়, যার মধ্যে হবিগঞ্জও রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আহমেদ আলী মুকিব দীর্ঘদিন ধরে প্রবাসে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সৌদি আরব বিএনপির (পশ্চিমাঞ্চল) সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সমন্বয় করছেন।
দলীয় নেতারা জানান, ওয়ান-ইলেভেন পরবর্তী সময় থেকে তিনি প্রবাসে দলীয় কার্যক্রম সক্রিয় রাখেন। পরে দেশে ফিরে হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকায় বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জবাসীর সেবা ও উন্নয়নে কাজ করতে চান তিনি। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।
তার এ নিয়োগকে ঘিরে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: