ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মাধবপুরে নেশাগ্রস্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে নেশাগ্রস্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সুধাম সরকার নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে অভিযুক্তের পিতা সুমন্ত সরকারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত হয়ে ওই যুবক পরিবার ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল এবং ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার প্রার্থনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুধাম সরকারকে আটক করা হয় এবং সংশ্লিষ্ট আইনে দোষী সাব্যস্ত করে সাজা প্রদানের পাশাপাশি জরিমানার আদেশ দেওয়া হয়।
মাধবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: