বড়লেখায় ‘জয় বাংলা’ স্লোগান: ৪ মাস পর জামিনে মুক্ত ৫ শিক্ষার্থী
Led Bottom Ad

বড়লেখায় ‘জয় বাংলা’ স্লোগান: ৪ মাস পর জামিনে মুক্ত ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

৩১/০৩/২০২৬ ১৯:৫৫:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আটক হওয়া পাঁচ স্কুলশিক্ষার্থী চার মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছে।


মঙ্গলবার (৩১ মার্চ) জামিনে মুক্তি পেয়ে নিজ এলাকায় ফিরে এলে স্থানীয় গ্রামবাসী তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—সজিব আহমদ, জাহিদ হাসান, জুবায়ের আহমদ, সাইদুল ইসলাম ও জাহিদ আহমদ।


স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিভিন্ন মহল থেকে আওয়াজ ওঠে। দীর্ঘ চার মাস পর তাদের জামিনে মুক্তি পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


এ সময় এলাকাবাসী শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

হিফজুর রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad