মৌলভীবাজারে বাড়ছে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত ৯, হাসপাতালে চিকিৎসাধীন ৩
Led Bottom Ad

মৌলভীবাজারে বাড়ছে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত ৯, হাসপাতালে চিকিৎসাধীন ৩

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

৩১/০৩/২০২৬ ০৮:৩৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 মৌলভীবাজার জেলায় সম্প্রতি হামের (Measles) সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে এ পর্যন্ত ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ল্যাব পরীক্ষায় ৯ জনের দেহে পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত একদিনেই জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হন, যাদের মধ্যে ৬ জনের ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দুইজন শিশু ও একজন পুরুষসহ মোট ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ ফয়সল জামান জানান, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাদের রিপোর্ট এলে আক্রান্তের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, হামের নমুনা পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে আসতে সময় লাগায় শনাক্তকরণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে ৫ বছরের কম বয়সী শিশুদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সর্দি-জ্বর, হাঁচি-কাশি এবং শরীরে লালচে র‌্যাশ দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad