৬ মাস থেকেই শিশুদের হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত
Led Bottom Ad

সংক্রমণ বৃদ্ধিতে বিশেষ পদক্ষেপ

৬ মাস থেকেই শিশুদের হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

প্রথম ডেস্ক

৩০/০৩/২০২৬ ১৭:০৫:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশে সম্প্রতি হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় বিশেষ টিকাদান কর্মসূচি ঘোষণা করেছে সরকার। প্রচলিত নিয়ম অনুযায়ী ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখন থেকে ৬ মাস বয়সী শিশুদেরও এই টিকার আওতায় আনার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে অনুষ্ঠিত 'ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি'র (NITAC) এক জরুরি বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক হালিমুর রশিদ জানান, বর্তমানে দেশে নিয়মিত টিকাদান কর্মসূচির (EPI) অধীনে ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনা হবে। জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে মাসব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন চলবে, যার লক্ষ্য প্রায় ২ কোটি শিশুকে টিকা প্রদান করা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত কর্মসূচির পাশাপাশি এই বিশেষ উদ্যোগটি ভাইরাসের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে। অভিভাবকদের নিকটবর্তী টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে শিশুদের এই বিশেষ সুবিধা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad