শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
Led Bottom Ad

শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

৩০/০৩/২০২৬ ০৯:৩৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাদে আলীশার কামারপাড়া এলাকার একটি ঘাসবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জোনায়েদ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়ির সামনে থেকেই জোনায়েদ নিখোঁজ হয়েছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ কামারপাড়া এলাকার ওই বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। কিশোরের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad