কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
Led Bottom Ad

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

কামরান আহমদ, মৌলভীবাজার

২৫/০৩/২০২৬ ১৬:২৬:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেন থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


ঘটনা ঘটে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। নিহত জুবায়ের আহমেদ কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং চোরাগ আলীর ছেলে।


স্থানীয়রা রেললাইনের ব্রিজের নিচে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি রেলওয়ে শ্রীমঙ্গল জিআরপি থানাকে হস্তান্তর করে।


পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি জুতা ও কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। নিহতের মুখের ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেছেন।


কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad