ডাব চুরি নিয়ে উত্তেজনা:
বড়লেখায় সাবেক ছাত্রদল নেতাসহ দুজনকে প্রকাশ্যে জুতাপেটা
মৌলভীবাজারের বড়লেখায় ডাব চুরির অভিযোগ তুলে দুইজনকে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২৩ মার্চ) রাত নয়টায় দক্ষিণভাগ বাজার সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
জুতাপেটার শিকার দুইজন হলেন: দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক আলী হোসেন মান্না ও ফইয়াজ আলী
ভিডিওতে দেখা গেছে, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান শাহীন প্রকাশ্যে তাদের জুতা দিয়ে মারছেন। এ সময় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হক এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ঘটনার পটভূমি অনুযায়ী, মান্না অভিযোগ করেছেন, তিনি ২০১৪ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছেন। ডাবগুলো তিনি পোস্ট অফিসের গাছ থেকে সংগ্রহ করেছিলেন, পরে বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হয়।
বাজার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিন ধরে বাজারে ডাব চুরি হচ্ছিল। ঈদের পরদিন সকালে চুরির সময় মান্না ও ফইয়াজকে হাতেনাতে ধরেন স্থানীয় ব্যবসায়ী। পরে সমিতির কার্যালয়ে বসানো সভায় তাদের মারধরের ঘটনা ঘটে।
দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান শাহীন বলেন, “ঘটনাটি সমাধানের উদ্দেশ্যে কিছুটা শারীরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে জুতা দিয়ে মারা ঠিক হয়নি।”
উপজেলার ছাত্রদল ও বিএনপির নেতারা জানিয়েছেন, মান্না ২০২৪ সালে দলের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তার সঙ্গে বর্তমানে দলের কোনো সম্পৃক্ততা নেই।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, “ঘটনাটি আমরা শোনেনি, কেউ অভিযোগও দেয়নি। তবে বিষয়টি খোঁজ নেওয়া হবে।”
হিফজুর রহমান
মন্তব্য করুন: