শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আকাশসহ গ্রেপ্তার ৯
Led Bottom Ad

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আকাশসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৪/০৩/২০২৬ ২১:১৭:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আইবুর রহমান আকাশসহ বিভিন্ন মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।


পুলিশ জানায়, আইবুর রহমান আকাশ একাধিক মামলা ও ওয়ারেন্টের আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে তিনি বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের শ্যামলী আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।


ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, বিভিন্ন মামলা ও অভিযোগে একই অভিযানে আরও আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া নয়জনকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad