বড়লেখায় ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ নিলেন ফৌজিয়া আহমদ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠুর সহধর্মিণী ফৌজিয়া আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। এরই ধারাবাহিকতায় আজ বড়লেখা উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ফৌজিয়া আহমদ ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
এলাকাবাসী জানান, সাধারণ মানুষের সঙ্গে এমন সরাসরি সম্পৃক্ততা ইতিবাচক প্রভাব ফেলছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ এলাকার উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সহায়ক হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠপর্যায়ে উপস্থিত থেকে মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
হিফজুর রহমান
মন্তব্য করুন: