বড়লেখা সীমান্তে ৯টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ভারতীয় মহিষ ও মাদক পাচারের ঘটনা বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, চোরাকারবারিরা গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন নির্জন পথ ব্যবহার করে অবাধে মহিষ এবং মাদক প্রবেশ করাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২১ মার্চ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে সীমান্তের একটি নির্জন পয়েন্ট থেকে ৯টি ভারতীয় মহিষ জব্দ করেছে। বিজিবি জানায়, তারা চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও কার্যক্রম জোরদার করা হবে।
স্থানীয় সচেতন মহল এবং স্থানীয়রা মনে করছেন, পাহাড়ি দুর্গম এলাকা ও পর্যাপ্ত নজরদারির অভাবকে কাজে লাগিয়ে চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে। তারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও কঠোর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।
হিফজুর রহমান
মন্তব্য করুন: