বড়লেখায় চলন্ত সিএনজি চলাকালীন অবস্থায় গাছ পড়ে নারীর মৃত্যু
Led Bottom Ad

বড়লেখায় চলন্ত সিএনজি চলাকালীন অবস্থায় গাছ পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৮/০৩/২০২৬ ২০:২৭:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।


বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আজিজুন নেছা (৫০) উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।


স্থানীয়রা জানান, সকালে দাসেরবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশাটির ওপর পড়ে। এতে অটোরিকশার চালকসহ যাত্রী আজিজুন নেছা ও তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশার চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ বুধবার বিকেলে ‘প্রথম সিলেট’ কে বলেন, অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলে মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই নারীর স্বামী ও চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হিফজুর রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad