জুড়ীতে খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি মিঠু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর নামে একটি খালের নামকরণ করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু। জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কালনীগড় খাকটেকা এলাকায় এ নামকরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এমপি মিঠু বড়লেখা পৌরসভার উদ্যোগে ৩ হাজার ৮৫ জন দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন। পরে তিনি বড়লেখা ও জুড়ী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। একইদিন তিনি জুড়ী উপজেলার ভোগতেরা এলাকায় পাবিজুড়ী খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও সিএনআরএস বড়লেখা শাখার উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে সোলার বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হিফজুর রহমান
মন্তব্য করুন: