কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: বিদ্যুৎ লাইন ও খুঁটি বিধ্বস্ত, অন্ধকারে জনপদ
মৌলভীবাজারের কমলগঞ্জে আধাঘণ্টাব্যাপী আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই ঝড়ে শমশেরনগর বাজারের সবুজবাগ এলাকাসহ বিভিন্ন স্থানে পাঁচটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝোড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ লাইন ছিঁড়ে গেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দুপুর থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়লে জনজীবনে চরম ভোগান্তি দেখা দেয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ জানিয়েছেন যে, ঝড়ে বিদ্যুৎ অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং বর্তমানে বিদ্যুৎকর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন ও ট্রান্সফরমার মেরামতের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ রহমান
মন্তব্য করুন: