অর্থ আত্মসাতের অভিযোগে মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালককে অব্যাহতি
Led Bottom Ad

অর্থ আত্মসাতের অভিযোগে মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালককে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৩/০৩/২০২৬ ১৪:৫৩:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অনিয়ম ও শিল্পীদের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জস্থ মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত বুধবার (১১ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে অব্যাহতি দিয়ে একাডেমির পরিচালনার দায়িত্ব কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রদান করা হয়েছে।

এর আগে গত সোমবার (৯ মার্চ) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে প্রভাস চন্দ্র সিংহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

একাডেমি সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে প্রভাস চন্দ্র সিংহের বিরুদ্ধে শিল্পীদের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক আসমা সুলতানা নাসরীন তদন্ত পরিচালনা করেন। গত ৫ জানুয়ারি প্রকাশিত তদন্ত প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

তদন্তে উঠে আসে যে, প্রভাস চন্দ্র সিংহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশিক্ষণের বিল নিজের নামে উত্তোলন করতেন এবং শিল্পীদের নামে-বেনামে টাকা তুলে তাদের সঠিক সম্মানী প্রদান করতেন না। এই অনিয়মের প্রতিবাদে ২০২৪ সালের ডিসেম্বরে একাডেমির বিভিন্ন প্রশিক্ষক ও কর্মীরা তাকে দায়িত্ব না দেওয়ার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছিলেন।

বর্তমানে প্রভাস চন্দ্র সিংহকে তার পূর্বের পদ 'গবেষণা কর্মকর্তা' হিসেবে ফিরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, একাডেমির নতুন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, স্থায়ী পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad