ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বড়লেখায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় সংশ্লিষ্ট পাম্প কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে কিছু পাম্পে জ্বালানি তেলের সাময়িক সংকট দেখা দিলে তেল সরবরাহ পাওয়া মাত্রই তা বিক্রির জন্য পাম্প মালিকদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ জনগণকে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ না করার জন্য অনুরোধ জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, অহেতুক তেল মজুদের চেষ্টা করলে বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: