বড়লেখায় অবৈধ পার্কিং ও রাস্তা দখলের দায়ে ৬ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজিগঞ্জ বাজার এলাকায় অবৈধ পার্কিং ও রাস্তা দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
অভিযানে হাজিগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১৬ ও ৮২ ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি পৃথক মামলায় সর্বমোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয় যে, জনদুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: