শ্রীমঙ্গলে ৫ রেস্টুরেন্ট ও মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

শ্রীমঙ্গলে ৫ রেস্টুরেন্ট ও মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১০/০৩/২০২৬ ১৯:৫৭:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি খাদ্য ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পৌরসভা প্রশাসনের সমন্বয়ে এই সম্মিলিত অভিযান পরিচালিত হয়।

অভিযানে জিলাপিতে ক্ষতিকারক হাইড্রো কেমিক্যাল ব্যবহারের দায়ে শহরের 'রোদ মিষ্টান্ন ভান্ডার'-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে 'নুর ফুডস রেস্টুরেন্ট', 'লন্ডন রেস্টুরেন্ট', 'রিজিক রেস্টুরেন্ট' ও 'পানসী রেস্টুরেন্ট'-এর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমীন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বিনয় সিংহ।

অভিযানে দায়িত্বরত কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad