মৌলভীবাজারে নারীকে প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টা
মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। রোববার ভোর সাড়ে ছয়টার দিকে বটতলা বাজারে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে কর্মরত। গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি সাদা প্রাইভেটকার বারবার বাজারে ঘুরছিল। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য গাড়িতে উঠতে বলেন। তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে কিছুক্ষণ পর আবার তাদের গাড়ি এসে থামে এবং এক যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। তবে নিশি চিৎকার করে দৌড়ে পালাতে সক্ষম হন।
ঘটনার পর কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল বলেন, “অভিযোগের পর থেকেই পুলিশ টিম কাজ করছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
ডি আর ডি
মন্তব্য করুন: