তেল মজুদ রেখে বিক্রি বন্ধ: বড়লেখায় ২৫ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

তেল মজুদ রেখে বিক্রি বন্ধ: বড়লেখায় ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

০৮/০৩/২০২৬ ২০:৩৫:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে ‘ফিপার পেট্রোল’ নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটিতে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও হঠাৎ করে বিক্রি বন্ধ রাখা হয়। এতে তেল নিতে আসা ভোক্তারা বিপাকে পড়েন এবং এলাকায় অসন্তোষ দেখা দেয়।


বিষয়টি প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। পরে সরেজমিনে যাচাই-বাছাই করে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করেন। পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বা জ্বালানি মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি না করতে ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা দেন।


স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

হিফজুর রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad