সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার তরুণের মৃত্যু
Led Bottom Ad

একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশাহারা পরিবার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৬/০৩/২০২৬ ০০:১১:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রুবেল আহমদ (২০) নামের এক বাংলাদেশি প্রবাসী তরুণ নিহত হয়েছেন; বুধবার (৪ মার্চ) সন্ধ্যার পর কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত রুবেল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত রইছ আলীর একমাত্র পুত্র এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

কুলাউড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, প্রায় সাড়ে তিন বছর আগে ধার-দেনা করে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রুবেল; কিন্তু দুই বছর আগে পিতার মৃত্যুর পর দুই বোন ও বিধবা মায়ের সংসারে একমাত্র ভরসা হয়ে থাকা এই তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের মামা আমিন মিয়া জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে দুর্ঘটনার শিকার হন রুবেল; এখন তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন বাকরুদ্ধ স্বজনরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad