কমলগঞ্জে চা-বাগানে গাছ চুরি করতে গিয়ে একজনের রহস্যজনক মৃত্যু
Led Bottom Ad

কমলগঞ্জে চা-বাগানে গাছ চুরি করতে গিয়ে একজনের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৫/০৩/২০২৬ ১৫:২৩:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা-বাগানে গাছ চুরি করতে গিয়ে হেলন মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং রুমন মিয়া নামে আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সাহরির সময় বাগানের খেলার মাঠ ও মন্দির সংলগ্ন লেকের পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫-৬ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র একটি বড় আকাশমণি গাছ কাটলে সেটি বিকট শব্দে লেকের পানিতে পড়ে যায়। শব্দের উৎস লক্ষ্য করে বাগানের নৈশপ্রহরীরা ধাওয়া করলে চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় একজনকে আটক করে বাগান ম্যানেজারের কার্যালয়ে নেওয়া হলেও পরে একটি বাড়ির পাশে হেলনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধাওয়া খেয়ে পালানোর সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর আহত রুমন মিয়া গা ঢাকা দিয়েছেন এবং বাগান কর্তৃপক্ষ বা শ্রমিকদের কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad