ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বড়লেখায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি (সিলিন্ডার) গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ বাজারের ‘সানরাইজ ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযানকালে এর মালিক দেলোয়ার হোসেন (৩২) সরকারি মূল্যের তোয়াক্কা না করে বেশি দামে গ্যাস বিক্রি করছেন বলে হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় তাকে নগদ ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: