মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল
Led Bottom Ad

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৪/০২/২০২৬ ২৩:০৫:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলা কারাগারের সার্বিক ব্যবস্থাপনা ও বন্দিদের সুযোগ-সুবিধা সরেজমিনে যাচাই করতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন পুরুষ ও নারী ওয়ার্ড, হাজতখানা, হাসপাতাল, রান্নাঘর এবং প্রশাসনিক কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ঘুরে দেখেন।

জেলা প্রশাসক বন্দিদের জন্য পরিবেশনকৃত খাদ্যের মান, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানীয় জল এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার খোঁজখবর নেন। এছাড়া কারাগারে বন্দিদের সংশোধনের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন পুনর্বাসনমূলক কার্যক্রম—যেমন দর্জি ও কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আধুনিক আইটি প্রশিক্ষণ, কৃষি ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। কারাগারের খাদ্য সংরক্ষণাগার ও রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক কারা কর্তৃপক্ষকে বন্দিদের প্রতি মানবিক থেকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad