বড়লেখায় এমপি নাসির আহমেদের উপস্থিতিতে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ (মিটু)। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ বলেন, উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। সভায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই মতবিনিময় সভার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তসমূহ বড়লেখা উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা পালন করবে।
এ রহমান
মন্তব্য করুন: