শ্রীমঙ্গলে খাল খননের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
Led Bottom Ad

নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

শ্রীমঙ্গলে খাল খননের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৪/০২/২০২৬ ০০:৫০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ড্রেন খননের সময় একটি পরিত্যক্ত শক্তিশালী মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক সহিদ মিয়া নিজ জমিতে খাল খননের কাজ করার সময় মাটির নিচে একটি ভারি ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সেটিকে বোমা বা মাইন বলে ধারণা করেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে সতর্কতা জারি করে। মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, গ্রামের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রাথমিকভাবে এটিকে মর্টার শেল হিসেবে শনাক্ত করলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শেষে মর্টার শেলটি নিরাপদ স্থানে নিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এই মর্টার শেলটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার পরিত্যক্ত কোনো যুদ্ধাস্ত্র হতে পারে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad