বড়লেখায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: মা-ছেলেসহ আহত ৩
Led Bottom Ad

বড়লেখায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: মা-ছেলেসহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/০২/২০২৬ ০৫:১৫:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মা ও ছেলেসহ অন্তত তিনজন আহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ভুক্তভোগী চম্পা বেগম (৬৫) অভিযোগ করেন, একই বাড়ির প্রতিপক্ষরা তাঁর বসতভিটার ২টি আমগাছ, ১টি আকাশমণি ও ৫টি আগর গাছ কেটে সাবাড় করে দেয়। এই ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চম্পা বেগমের ছেলে রুবেল আহমদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সংঘর্ষে চম্পা বেগম ও তাঁর মেয়েও আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর রাতেই বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্তরা জোরপূর্বক গাছ কেটে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এলাকায় এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad