সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় পদক্ষেপ নেবে সরকার : হাজী মুজিব
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, এলাকার সব জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এলাকায় বসবাসরত ২৯টি জাতিগোষ্ঠীর মধ্যে চা-জনগোষ্ঠী ও নৃ-গোষ্ঠীর সংস্কৃতিও রক্ষার উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলের প্রবেশদ্বার ‘চা কন্যা ভাস্কর্য’ এলাকায় নিজ এলাকায় প্রথমবার আসার সময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের পরে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জকে উন্নত ও সজ্জিত করা তার মূল লক্ষ্য। পর্যটকদের জন্য ‘চা কন্যা ভাস্কর্য’ এলাকার রাস্তা ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সড়ক ও জনপথ বিভাগের কাছে অনুরোধ করবেন।
পরবর্তীতে সংসদ সদস্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন, হাসপাতালের রোগীদের জন্য তরল দুধ সরবরাহ করেন এবং চিকিৎসা সেবা, শয্যা সংখ্যা ও এম্বুলেন্স সরবরাহ বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: